× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৫:২১ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে হজরত আলী নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে হজরত আলী নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে হজরত আলী (২৭) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন  সোমবার সকালে এ সাজা দেন। 

হজরত আলী পৌর শহরের চর ভবশুর ঠোটাপাড়া এলাকার মোনা সেখের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পৌর এলাকার চরভবশুর ঠোটাপাড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন হযরত আলী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

আটকের পর হযরত আলী মাদক সেবন ও পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন বলেও জানান ওসি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা