× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১২:৪০ পিএম

রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে সোমবার হাম ও রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে সোমবার হাম ও রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে সোমবার সকালে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারিভাবে হাসপাতালে ডাক্তার, ওষুধ ও শয্যা বৃদ্ধি করতে হবে। এ কারণে ৫০ শয্যাবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নতিকরণের দাবি করেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স করে দেবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রোজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা