× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদে ২৩ হাজার শিশুকে হাম-রুবেলার টিকাদান শুরু

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১২:২৪ পিএম

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২২ হাজার ৯৭৩ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন, ইউএনও অমিত দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান (ইউএইচএফপিও) জানান, ২০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত নেছারাবাদ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

তিনি আরও জানান, যেসব শিশু ইতোমধ্যে টিকা নিয়েছে কিংবা নেয়নি- সবার জন্যই এ টিকা প্রযোজ্য। প্রথম ৮ দিন অস্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) থেকে টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৩ দিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা