× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া অফিস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১০:৫১ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ১৪:৩৪ পিএম

বগুড়ায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বগুড়া সফর। শহরে প্রবেশের সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি।

পরে বেলা পৌনে ১২টায় শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বলেও সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

এরপর বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা