× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ১ লাখ শিশু পাবে হামের টিকা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ২০:১০ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ২০:২৬ পিএম

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। 

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার আয়োজিত এক  এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ এপ্রিল থেকে পরবর্তী ৩ সপ্তাহ (সরকারি ছুটি ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলাজুড়ে ৯৮০টি আউটরিচ সেন্টার, এবং ৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রমে ৩৪১ জন কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। পুরো কার্যক্রম তদারকি করবেন ১১৮ জন সুপারভাইজার।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ভয়াবহতা ও টিকার গুরুত্ব তুলে ধরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা