× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে বিনামূল্যে হাম-রুবেলার টিকা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৭ পিএম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে হাম-রোবেলার টিকার ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে হাম-রোবেলার টিকার ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসে এই টিকাদান কর্মসূচি চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

সভায় বক্তব্য রাখেন শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানিক মজুমদার, ডিজিজ কন্ট্রোল কর্মকর্তা ডা. মীর কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ, ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মো. ঈসহাক ও ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন এবং গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আজহারুল হক।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং, উঠান বৈঠক ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে। সকল অভিভাবককে নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা