× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে তেল পাম্পে হামলা ও ভাঙচুর

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৫৮ পিএম

মেহেরপুর শহরের জেড কে ফিলিং স্টেশনে রবিবার দুপুর ১টার দিকে হামলা ও ভাঙচুর করেন একদল যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেরপুর শহরের জেড কে ফিলিং স্টেশনে রবিবার দুপুর ১টার দিকে হামলা ও ভাঙচুর করেন একদল যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেরপুর শহরের একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে রবিবার দুপুর ১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। 

জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রতিদিন সিরিয়াল ছাড়া পাম্পে তেল নিতে আসে, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে। রবিবার পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিতে, ওদেরকে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে। 
তিনি আরও জানান, এভাবে নিরাপত্তাহীনতায় তারা ব্যবসা করতে পারবো না। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
 এসময় মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারও সেখানে উপস্থিত হয় এবয় পরিস্থিতি তদারকি করেন। 

 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা