× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনস্বার্থে কাজ করতে ব্যক্তিগত তদবির চলবে না: এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪১ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৬ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানুষের কষ্ট লাঘবে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, এমনটাই বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে শনিবার বিকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা অংশ নেন।

এমপি আব্দুল মান্নান বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিক রূপ দিতে কাজ চলছে। যানজট নিরসনের পাশাপাশি সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এখন সময়ের দাবি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের দুর্ভোগ কমাতে তিনি কাজ করে যাচ্ছেন। যানজট নিরসনে আশুগঞ্জ থেকে পৌর এলাকা পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের বিষয়ে ইতোমধ্যে ঠিকাদারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নদীর পাড় দিয়ে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে দীর্ঘমেয়াদে যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধান করা যায়।

এই সাংসদ আরও বলেন, নদী ভাঙনের সমস্যাও একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদী ভাঙন রোধ করা গেলে নদীর পাড়ের মানুষের দুর্ভোগও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাঝিকাড়া হয়ে পশ্চিম পাশের সড়ক ব্যবহার করে যানজট নিরসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে ওই সড়ক সংস্কার ও সম্প্রসারণ করা হবে, যাতে বিকল্প পথে যানবাহন চলাচল নিশ্চিত করা যায় এবং বাজার এলাকার ওপর চাপ কমানো সম্ভব হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদ ইসলাম মাসুদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন এবং প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা