× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গফরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ২০:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে মমতাজ আলী (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত মমতাজ আলী ওই গ্রামের মৃত সেকান্দার আলী খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে মমতাজ আলী মাঠে বাঁধা গরু আনতে যান। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা