× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জন নিহত

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৩ পিএম

প্রতীকী ছবি/ইউএনবি

প্রতীকী ছবি/ইউএনবি

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

জেলার দিরাই, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় শনিবার এসব দুর্ঘটনা ঘটে।

 এ সময় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরে মাটিয়ান হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালামের (৩২) মৃত্যু হয়। একই সময় ধর্মপাশায় বজ্রপাতে আরও ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইসলামপুর গ্রামের রহমত উল্লাহ (১৩) ও পাইকুরাটি গ্রামের হাবিবুর রহমান (২৪)।

অন্যদিকে, দিরাই-এর পেরুয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮) হাওরে কৃষিকাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

এছাড়া জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামে বজ্রপাতে নুরুজ্জামান (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা