× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মিল মালিক নিহত

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার মারা যান দগ্ধ নুর আলম মাসুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার মারা যান দগ্ধ নুর আলম মাসুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ ‘সততা অয়েল মিলস’ এর মালিক নুর আলম মাসুদ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকালে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় অকটেন তৈরির সময় একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাদের ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি বর্তমানে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, আমরা প্রায় সময়ই দেখতাম মাসুদ ইউটিউব দেখে দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। হঠাৎ পাইপ বিস্ফোরণে আহত হয়ে মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাসুদের ভাই মোর্শেদ জানান, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন তার ভাই। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা