চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ১২:৪৭ পিএম
স্থানীয়রা শুক্রবার রাতে আটক করে অভিযুক্ত খোরশেদ আলমকে পুলিশের কাছে হস্তান্তর করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা শুক্রবার রাতে আটক করে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে।
খোরশেদ আলম পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার বসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে ডেকে নেয় অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালাতে সক্ষম হয়। এরপর বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। অভিযুক্ত খোরশেদ আলম ওই পনিবারকে ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও পুলিশ ও স্থানীয় কয়েকজন জানায়।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানতে পারলে খোরশেদ আলমকে আটক করে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।