× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে হাজারো মানুষের ঢল

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২২:৫২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে শুক্রবার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে শুক্রবার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে নবীন যুব সংঘের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই আয়োজন হয়। 

ষাঁড়ের লড়াই দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। লোকে লোকারণ্য হয় পুরো রঘুনাথপুর ফুটবল মাঠ।

স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। অংশ নেওয়া উল্লেখযোগ্য ষাঁড়গুলোর মধ্যে ছিল ‘প্রিন্স রাজা’ ও ‘সাদা মস্তান’, যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা আরও জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয়দের বিনোদনের জন্য প্রতিবছরই এ ধরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
স্থানীয়দের মতে, এই ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা