× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষক-শিক্ষার্থীরা

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২১:৪৬ পিএম

উপজেলার পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে বের হচ্ছে বিষ মিশ্রিত পানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে বের হচ্ছে বিষ মিশ্রিত পানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলার পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের গভীর নলকূপে (টিউবওয়েল) কেউ বিষ দিয়ে রেখেছিল। সকালে স্থানীয় কয়েকজন ওই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গেলে পানির অস্বাভাবিক রং দেখে তাদের সন্দেহ হয়। পরে পানির গন্ধ থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিকভাবে তারা টিউবওয়েলের পানিতে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে বলে নিশ্চিত করেন তারা।

কর্মকর্তারা জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। সময়মতো বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, বিশেষ করে শিক্ষার্থীদের প্রাণহানির ঝুঁকি ছিল।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা হতবাক। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা