বগুড়া অফিস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২০:৩৭ পিএম
বগুড়ার কাহালুতে শুক্রবার জ্বালানি তেল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যায় একটি মাইক্রোবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার নারহট্ট এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়অ যায়নি।