× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৫০ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৮ পিএম

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।  ছবিঃ প্রতীকী

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবিঃ প্রতীকী

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে”।

স্বজনদের বরাতে তিনি জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আহত ফাহিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা