ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৭ পিএম
ফুলবাড়ীর পৌরএলাকায় রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের ফুলবাড়ীর পৌরএলাকায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
পৌরএলাকার ৪নং ওয়ার্ডের নিমতলা মোড় থেকে টাওয়ারের মোড়া পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বাশার, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক ও প্রকাশক তাজমিলুর রহমান নয়ন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরুল্লা, ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের নেতা উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তাফিজার রহমান, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন এবং জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস।
বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন।