× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিককে  অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিককে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং সহকারী নায়েব মো. শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমানসহ দোষীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের ব্যানারে শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ১৬ এপ্রিল প্রতিদিনের বাংলাদেশ ও বাংলা টিভির সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এসএম অলিউল্লাহকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।

মানববন্ধনে সাংবাদিক মো. সফর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো. তাজুল ইসলাম, আব্দুল হাদী, হুমায়ুন কবির, শাহরিয়ার লেলিন, কয়েছ আহমেদ বেপারী, ফরিদ আহমেদ, আনোয়ার বিন খলিলুর।

এ সময় আরও বক্তব্য দেন খলিল পরদেশী, হাজী মো. কাউছার আহমেদ, মনির শাহিন, আবু হাসান আপন, শেখ মিহাদ, রাজন প্রিয়ম, সোহেল খান, মো. মেহেদী হাসান, খন্দকার আলমগীর হোসেন, মিঠু সূত্রধর পলাশ, আবদুল্লাহ আল মামুন, লিটন মিয়া (মেম্বার), পারভেজ খান, সুমন উদ্দিন, আল-আমিন ও গীতিকার শাকিল সিকদারসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, বৃহস্পতিবার ভূমি অফিসে খতিয়ান করতে আসা এক ভুক্তভোগীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

এ সময় সহকারী নায়েব মো. শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং প্রায় এক ঘণ্টা অফিসে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ তোলেন বক্তারা।

এভাবে সাংবাদিকদের অবরুদ্ধ করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল উল্লেখ করে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা