× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মুদি দোকানিকে হত্যার অভিযোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৭ পিএম

স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে আটক করে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে আটক করে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মাইনুল নামে এক যুবকের বিরুদ্ধ।

উপজেলার কাউন্সিল বাজারে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ জুয়েল (৪৮) কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্ত মো. মাইনুল (২৩) কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল আজ সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এসময় মাইনুল দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুল জুয়েলের উপরে ক্ষুব্ধ হন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

‎এ বিষয়ে পুঠিয়া থানার ভকারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা