× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্তমানবতার সেবায় নুশিস

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:২৫ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:৪১ এএম

চেক হস্তান্তর করছেন নুশিস সভাপতি ও সানোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান

চেক হস্তান্তর করছেন নুশিস সভাপতি ও সানোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান

চট্টগ্রামে দুই কিডনি রোগীর চিকিৎসার জন্য দেড় লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস)

এর মধ্যে একজন স্কুলশিক্ষকের স্ত্রীর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ৫০ হাজার এবং জেসমিন আক্তার নামে অন্য একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য লাখ টাকার চেক প্রদান করা হয়

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নুশিস সভাপতি সানোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এসব চেক প্রদান করেন

চেক প্রদানকালে নুশিস সভাপতি মুজিবুর রহমান বলেন, নুশিস চট্টগ্রামসহ সারা দেশের শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায়ও নিরলস কাজ করে যাবে নুশিস

চেক প্রদান অনুষ্ঠানে হাজেরা তজু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খান, চিটাগাং কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন, হাজেরা তজু স্কুল অ্যান্ড কলেজ চিটাগাং কিন্ডারগার্টেনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা