মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩২ এএম
মানিকগঞ্জে প্রথম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগে ‘গণপিটুনি’তে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি
মানিকগঞ্জ সদর উপজেলার হাটি পাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তারকে হত্যার অভিযোগে প্রতিবেশী পান্নু ও তার ভাই ফারুক নিহত হয়েছে।
এ ঘটনায় পান্নুর ছেলে আহত নাঈমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বনপারিল দক্ষিণপাড়া এলাকার দুদল মিয়ার মেয়ে আতিকা আক্তারকে (০৭) বৃহস্পতিবার বিকাল থেকে দেখতে না পাওয়ায় তার আত্মীয়-স্বজনরা তাকে খোঁজা-খুজির একপর্যায়ে আতিকা আক্তারের চাচাতো ভাই আলী (০৬) জানায় যে, আতিকাকে প্রতিবেশী নাঈম (১৫) ও তার পিতা-পান্নুর সঙ্গে দেখা গেছে।
পরবর্তীতে নাঈমকে খুজে বের করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নাঈম তার প্রতিবেশী শামছুলের ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখান থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে নাঈম পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
পুকুরে ভাসতে দেখা যায় মৃতদেহ
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের পর ‘উত্তেজিত জনতা’ নাঈমের পিতা পান্নুর (৪৫) বাড়ি ভাঙচুর করে এবং পান্নুসহ তার অপর ছেলে নাজমুল (২২), নাঈমের চাচা ফারুক ও চাচাতো ভাই রনিকে (২৬) মারপিট ও ধাওয়া দিয়ে আতিকার বাড়ির সামনে পুকুরে নিয়ে আসে।
এরপর ওই পুকুরে দুইটি মৃতদেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে যে, মৃতদেহ দুইটির মধ্যে একজন নাঈম এর পিতা পান্নু ও অপরজন নাঈম এর চাচা ফারুক। এ ঘটনায় আহত নাজমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ ভর্তি করা হয়েছে, জানায় পুলিশ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ সেখানে গিয়ে
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এ দুটি ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলেও উল্লেখ করেন ডিএসবি।