চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ২১:১২ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ২১:২৩ পিএম
ছবি: প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা
ও জীবননগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বৃষ্টির সময় বৃহস্পতিবার
দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দামুড়হুদার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে
আজিম উদ্দিন এবং জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে
রাসেল উদ্দিন।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে
আজিম উদ্দিন তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। খাবার দিয়ে বাড়ি ফেরার
পথে বালিগাদার মাঠে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, একই সময়ে
জীবননগরের ঘোষনগর গ্রামে বাড়ির পাশের তামাকের ক্ষেতে কাজ করছিলেন রাসেল উদ্দিন। হঠাৎ
বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান
শেখ বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।