কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজীর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার প্রতাপ নাথের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু সায়েম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিক উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা এবং আইসিটি অফিসার মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৫ হাজার ৬শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।