× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ২০:২৪ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজীর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার  এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে  ও উপ-সহকারী কৃষি অফিসার প্রতাপ নাথের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু সায়েম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিক উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা এবং আইসিটি অফিসার মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৫ হাজার ৬শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা