× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ২০:২২ পিএম

ছবি: প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 উপজেলার বাথানগাছি গ্রামে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘটনা ঘটে।

 রোজিনা বেগম ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি

 স্বজনদের ভাষ্য, দুপুরে হঠাৎ শুরু হওয়া তীব্র বজ্রপাত ঝড়বৃষ্টির মধ্যে ওই গৃহবধূ গরুকে খাবার দিতে গোয়াল ঘরে গেলে পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র প্রভাবে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা