পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২২ পিএম
পাথরঘাটায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিরাপদ পানি নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার পাথরঘাটা নিরাপদ পানি নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিনাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
নজরুল স্মৃতি সংসদ এর আয়োজনে ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো.মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসকাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্থানীয় অভিভাবকরা।
গণশুনানীতে পাথরঘাটায় সুপেয় পানির সংকট এবং বাস্তবতার উপর ভিত্তি করে পিএসএফ অচল থাকা, লবণাক্ততা, ট্যাংকির অভাবে বৃষ্টির পানি সংরণে সীমাবদ্ধতা, নিরাপদ পানি উৎস স্থাপন, মনিটরিং ও তদারকি নিশ্চিতকণের বিষয়ে আলোচনা করা হয়।এসময় এলাকাবাসীর দাবিগুলো প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য সুপারিশ করা হয়।