× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ছয় দিন পর জ্বালানি সরবরাহ শুরু

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৪৯ পিএম

ছয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে জ্বালানি তেল আসায় পাম্পগুলোতে ভিড় বাইক চালকদের। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে জ্বালানি তেল আসায় পাম্পগুলোতে ভিড় বাইক চালকদের। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় পরিবহন চালক ও নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তবে সরবরাহ শুরু হলেও শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি নিতে পরিবহন চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

চালকরা জানান, জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন তারা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেক যানবাহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হন।

জ্বালানি সংকটের প্রভাব পড়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনাতেও। বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম স্থগিত ছিল, ফলে শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।

নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা সবুজ পাটোয়ারী বলেন, জ্বালানি সংকটের কারণে আমাদের বর্জ্যবাহী গাড়িগুলো চলাচল করতে পারেনি। আজ সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমরা আবার কাজ শুরু করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নগরী পরিষ্কার করা হবে।

পাম্প সংশ্লিষ্টরা জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে বেশি জ্বালানি বিক্রি হওয়ায় রেশনিং পদ্ধতির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সাময়িকভাবে সরবরাহ বন্ধ রেখেছিল। এর ফলে এই সংকটের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা