× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ২০:১৬ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। ব্রিজ নির্মানের অজুহাতে স্থানীয়দের কাছ থেকে একাধিকবার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।

রডের পরিবর্তে বাশেঁর কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ব্যাপারে এখনও উপজেলা এলজিইডি বিভাগ কোন পদক্ষেব নেয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের উপর বারপাইকা গ্রামের ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রিজটি ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাচঁ ফুট প্রস্ত। এতে ঢালাই দেওয়ার সরকারি নিয়ম রয়েছে ৫ ইঞ্জি, কিন্তু ঢালাই দিয়েছে সাড়ে ৩ ইঞ্চি। 

আয়রন ব্রিজের  দৈর্ঘের ৮ ইঞ্চি ও প্রস্তে ৬ ইঞ্চি পর পর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার তা ১ ফুট পরপর দিয়েছে। এর মাঝে বাশেঁর কঞ্চি দিয়ে মঙ্গলবার ঢালাই সম্পন্ন করে।

ব্রিজটি ৫৫ ফুট দৈঘ্য হলেও ইউপি সদস্য সোহেল মোল্লা ঢালাই দিয়েছে ৪৫ ফুট।

উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদ ব্রিজ ঢালাইয়ের জন্য সম্প্রতি ১ লক্ষ টাকা বরাদ্দ দেয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লাকে। ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলেন স্থানীদের অভিযোগ।

এব্যাপারে ইউপি সদস্য সোহেল মোল্লা টাকা নেওয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “বাশঁ ব্যবহার করা হয়েছে ৪৫ ফুট ব্রিজরে বাহিরে। এটা আমার করিনি করেছে স্থানীয়রা।

এ ব্যাপারে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, “ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায় দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢালাইয়ের জন্য একলক্ষ টাকা দেওয়া হয়।”

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, ব্রিজ ঢালাই দেওয়ার কথা আমাদের বিভাগকে কেউ জানায়নি। কেউ এলজিইডি বিভাগকে না জানিয়ে ব্রিজের ঢালাই দিতে পারে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “আমি  ব্রিজের ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সরেজমিন গিয়ে  ব্রিজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা