× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৭ পিএম

বয়স্ক রোগীদের সেবা নিতে সাহায্য করছেন নৌ-বাহিনীর সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বয়স্ক রোগীদের সেবা নিতে সাহায্য করছেন নৌ-বাহিনীর সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সেখানে চিকিৎসা সেবা নেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পের নেতৃত্ব দেন নৌ-বাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।

চিকিৎসা নিতে আসা রাসেল হোসেন বলেন, “এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সু-শৃঙ্খল পরিবেশে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়”। 

দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, “প্রায় ৮ কিলোমিটার দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। আমরা অনেক উপকৃত হয়েছি”।

সেলিনা আক্তার নামের আরেকজন বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে রোগের কথা বলতে পেরে খুব ভালো লেগেছে। তারা সব শুনে ভালো মানের ওষুধ দিয়েছেন”।

সেবাগ্রহীতাদের অনেকেই জানান, প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প প্রসঙ্গে বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা