× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলার নামে ১৭ বছর রং তামাশা করেছে কিছু লোক: দিপু ভূঁইয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:২৩ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৯ পিএম

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি দিপু ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি দিপু ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিগত ১৭ বছরে কিছু লোক খেলার নামে রং তামাশা করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রূপগঞ্জের কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় ও নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বুধবার দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দিপু ভূঁইয়া বলেন, “বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল। তারা খেলার নামে রং তামাশা করেছে। বাচ্চাদের দিয়ে নৃত্য করিয়েছে”।

তিনি সতর্ক করে বলেন, “শিক্ষার্থীদের দিয়ে এমন কোনো কাজ করাবেন না, যাতে করে তাদের মাথা নত হয়”।

শিক্ষার মানোন্নয়ন নিয়ে এমপি দিপু ভূঁইয়া বলেন, “এখানে অনেক বড় বড় ধনী ব্যক্তি রয়েছে, যারা বড় বড় কথা বলে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কোনো ভূমিকা তাদের নেই। উনারা কোনো সমস্যা সমাধান করে না”।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানিসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা