× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মাসের মেয়েকে আছড়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৮:২১ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৮:২৪ পিএম

দুই মাসের মেয়েকে আছড়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় দুই মাসের মেয়েকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ওসমান গণির বিরুদ্ধে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির মামা জাহেদ  জানান, ঘটনার দিন সকাল ৮টার দিকে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলে। চা দিতে দেরি হওয়ায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওসমান গনি স্ত্রীর কোল থেকে  দুই মাসের মেয়েকে কেড়ে  নিয়ে আছাড় দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, কন্যাশিশুর পিতা পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা