× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। 

নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে মঙ্গলবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসব আয়োজনের অবিচ্ছেদ্য অংশ ছিল। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল তাদের চমৎকার রণকৌশল ও শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। ঢোলের তালের সঙ্গে লাঠিয়ালদের কসরত দেখে উপস্থিত দর্শকরা করতালিতে পুরো মাঠ মুখর করে তোলেন।

অনুষ্ঠানে নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মহিউদ্দিন আহামেদ ময়িন। খেলাটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসরাফ হোসেন রাজু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা