× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৫:২৪ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৪০ পিএম

 টঙ্গীতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টঙ্গীতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। 

টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় মঙ্গলবার সকালের এই ঘটনা ঘটে। যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

‎জানা যায়, পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।

‎বেলা পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা গাড়িবহরের গতি রোধ করে দাঁড়িয়ে পড়েন এবং বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

‎এ বিষয়ে নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, “আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে শুধু এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি- সঠিক তদন্তের মাধ্যমে যদি আমার বাবা নির্দোষ প্রমাণিত হন, তাহলে যেন তাকে মুক্তি দেওয়া হয়।”

‎২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ মামলায় হাইকোর্ট ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এ মামলায় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডের রায় হয়। পরবর্তীতে উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তার ফাঁসির রায় বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

বর্তমানে নুরুল ইসলাম সরকারের পরিবারের পক্ষ থেকে তাকে নির্দোষ দাবি করে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আবেদনের প্রেক্ষিতে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।

‎মামলার রায়ে সাজাপ্রাপ্ত ৯ জন আসামি এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা