× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ্যানি আমার বন্ধু, আমার ভাই: মাসুদ অরুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৯:২৩ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৯:২৬ পিএম

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর সাথে মাসুদ অরুন, ইনসেটে ১১ এপ্রিলের ঘটনা। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর সাথে মাসুদ অরুন, ইনসেটে ১১ এপ্রিলের ঘটনা। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

গত শনিবার মেহেরপুরে খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে ভিড়ের মধ্যে বিএনপি নেতা মাসুদ অরুনকে ধাক্কা দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী (এ্যানি)। এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপরেই শুরু হয় আলোচনা–সমালোচনা।

তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে দাবি করছেন মাসুদ অরুন।

এক ফেসবুক পোস্টে সোমবার দুপুর একটায় এই কথা বলেন তিনি।


ফেসবুক পোস্টে মাসুদ অরুন লিখেছেন, “শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে”।

এই ধরনের কাজকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা