× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, ১৬ ঘন্টা পর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ পিএম

পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধারের পর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধারের পর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার এক নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকাল ৯টায় শিশুটির মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ এপ্রিল রবিবার বিকাল ৫টায় শহরের চণ্ডিবের কামাল খানের বাড়ির পিছন থেকে তাকে উদ্ধার করা হয়। সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম পলিথিনে মোড়ানো চিৎকার করা অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। পরে এই দম্পতি শিশুটিকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সুখতারা বেগম বলেন, “আমার স্বামী হেলাল উদ্দিন বাইরে গিয়ে বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে আমরা দুজন মিলে পলিথিন খুলে দেখি একটা (ছেলে) নবজাতক। তখনও বাচ্চাটি জীবিত ছিল ও চিৎকার করছিল। আমরা তাকে বাঁচানোর জন্য প্রথমে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। আমাদের আর্থিক অবস্থা ভালো না। তাই পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই”।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো নবজাতককে উদ্ধার করে সন্তানহীন এক দম্পতি হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকটিকে সুস্থ করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়”।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই জেনেছি একটি ছেলে নবজাতককে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সকালে মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। বাচ্চাটি কার এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা