× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত, আহত ২৯

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৩:৩১ পিএম

ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহাঙ্গীর মোল্লা (৩২) ও আলমগীর শেখ (৪৫)। তারা দুইজনই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার বাসিন্দা এবং পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি বাঙ্গিভর্তি পিকআপ ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ-ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা জাহাঙ্গীর মোল্লার মৃত্যু হয়। পিকআপের অপর যাত্রী আলমগীরকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছিল। পরে গুরুতর আহত আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা