× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন যুবক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১২:০৫ পিএম

১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পরেন সানোয়ার হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পরেন সানোয়ার হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশের ভয়ে প্রায় ১২ পিচ ইয়াবা ট্যাবলেট গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক অচেতন হয়ে পরেছেন। তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের কারবার করে আসছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এসময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পরে। এরপর তার দেহ তল্লাশী চালিয়ে আরও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা