কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ২২:৩৭ পিএম
প্রতীকী ছবি
রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এলাকাধীন চাকুয়া পাড়া এলাকায় রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা। কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “হাতির আক্রমণে একটি মর্মান্তিক নিহতের ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। কিন্তু বনের হাতির ওপর কেউ যেন কোনোভাবে আক্রমণ না করে”।
বন্যহাতি দেখলে দ্রুত বনবিভাগকে খবর দেওয়া জন্য জানান তিনি।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাকের বলেন, “ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।