চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ২১:৫২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ২১:৫৮ পিএম
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় দামুড়হুদায় পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেল সংঘর্ষে মাসুম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার জয়রামপুরের কাঠালতলার হাজীপাড়া-বটতলা এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় মাসুমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত মাসুম জয়রামপুর গ্রামের মৃত শামিল মন্ডলের ছেলে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মেজবাহ্ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নিশ্চিত করে দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।