× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ২০:৪০ পিএম

হুমায়ুন কবির সাগর। ছবি: সংগৃহীত

হুমায়ুন কবির সাগর। ছবি: সংগৃহীত

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির সাগর (৩৫) নামের সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। এ ঘটনায়  সোহেল হোসেন নামের একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সাগর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর  ছিলেন। 

ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় রবিবার  দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে একটি মোটরসাইকেলে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান, এবং চালক গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা