× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, যুবক নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৯:০৯ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে শনিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে শনিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

​উপজেলার পাটুলী ফেরিঘাটে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পাটুলীঘাট থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিল একটি মালবাহী ট্রাক। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। সেসময় ঘাটে থাকা আপন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, "একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা