× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকদের উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে : এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৮:৫০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৬ ১৯:৪৭ পিএম

অনুষ্ঠানে ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্ঠানে ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এমপি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে, এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা