× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া

দীর্ঘদিন অনুপস্থিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৬:০৬ পিএম

সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের অপসারণ চেয়ে শনিবার দুপুরে মানববন্ধন করে ইউনিয়নবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের অপসারণ চেয়ে শনিবার দুপুরে মানববন্ধন করে ইউনিয়নবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতমোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শনিবার দুপুরে ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জসিম উদ্দিন নিষিদ্ধ আওয়ামীলীগের জেলার সদস্য ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি। তাকে পুনরায় দায়িত্ব প্রদান না করা, অনুপস্থিতির দায়ে অপসারণ এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আনিস মেম্বার, দুলাল মেম্বার, মাসুক মেম্বার, সুমন মেম্বার, আক্কাস মেম্বার, বাছির, ইকবাল, সিজিল মিয়া, মো. বিল্লাল হোসেন, কামাল, হেলাল, তাজুল ইসলাম, মানিক, মামুন, ইকবাল বাইকপাড়া, শাহিন, সোহেদা বেগম, বিএনপি নেতা বাদলসহ স্থানীয় ইউনিয়নবাসী।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন গত প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন তারা। এ সময় তারা দ্রুত চেয়ারম্যানকে অপসারণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

উল্লেখ্য, এর আগেও সাতমোড়া ইউনিয়ন পরিষদের ৮ জন ওয়ার্ড সদস্য চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রদান করে তার অপসারণের দাবি জানিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা