চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৮:১৩ পিএম
বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে মিছিল করেছে। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এই মিছিল বের করে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই তারা স্থান ত্যাগ করে।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”