× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে ভ্যানচালককে ‘পিটিয়ে হত্যা’, একজন আটক

মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৭:৩২ পিএম

অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার সকালে বেলগাছির স্থানীয় লোকজনের গণধোলাইয়ের পর পাঠকক্লাবে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার সকালে বেলগাছির স্থানীয় লোকজনের গণধোলাইয়ের পর পাঠকক্লাবে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম (৪৪) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার মৌগাছী ইউনিয়ন বেলগাছি গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে,  এবং হত্যার অভিযোগ উঠেছে একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত পিয়ার দফাদারের ছেলে মজিবর রহমানের  (৫৫) বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। কথা কাটাকাটির পর্যায়ে এক সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনের দিকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকিয়ে রাখে। ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে।
তবে মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে নিয়ে যাওয়া হয়।
জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলাল উদ্দিনসহ দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. মিজানুর রহমান বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা