মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৭:৩২ পিএম
অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার সকালে বেলগাছির স্থানীয় লোকজনের গণধোলাইয়ের পর পাঠকক্লাবে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম (৪৪) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার মৌগাছী ইউনিয়ন বেলগাছি গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলম উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে, এবং হত্যার অভিযোগ উঠেছে একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত পিয়ার দফাদারের ছেলে মজিবর রহমানের (৫৫) বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। কথা কাটাকাটির পর্যায়ে এক সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনের দিকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।