× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ১০০ কেন্দ্রের ফলে এগিয়ে লাঙল, চতুর্থ অবস্থানে নৌকা

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ২১:৩৯ পিএম

রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ফাইল ছবি

রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ফাইল ছবি

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১০০টি ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এসব কেন্দ্রে পাওয়া মোট ভোটে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) রাত সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি জানান, এই নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে ৫০ কেন্দ্রের ফলে জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ৫৯ হাজার ২৫৫ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ২১ হাজার ১৯৬, আওয়ামী লীগের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) ১৪ হাজার ৪৮১ এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) ৯ হাজার ৮২৫ ভোট পেয়েছেন।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা