পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৩:৪১ পিএম
পুঠিয়ায় পুকুর থেকে উদ্ধার করা হয় ৪ বছর বয়সী শিশুর মরদেহ। প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর একটি পুকুর থেকে ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঘটে।
নিখোঁজ শিশুটি হলো পার্থ দাশ (৪)। সে রাম জীবনপুর এলাকার সুজন দাশের ছেলে। শেখ রাসেল শিশুপার্কে খেলতে গিয়ে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
পরিবার ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল সংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালালেও শিশুটিকে খুঁজে পায়নি।
পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে পরিবারের সদস্যরা পুকুরে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।