× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৪৭ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৪৭ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন দলের নেতারা।

বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, “বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থানের কথা বলে ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেই রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি বলেন, দেশের সচেতন জনগণ এ ধরনের কর্মকাণ্ড কখনো মেনে নেবে না। তিনি অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে বিলম্ব হলে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করেন।
সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা