× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর-৩ আসন: ১১১ কেন্দ্রে ১ লাখ ভোটে এগিয়ে ধানের শীষ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৫৯ পিএম

শেরপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুর-৩ (শ্রীবরদী - ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১১১ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।

শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

এখন পর্যন্ত বিএনপি প্রার্থী মাহমুদুল রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৬৯ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন নির্বাচন বর্জন করা জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। ১১১ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। মাহমুদুল হক থেকে তিনি পিছিয়ে আছেন ৫৮ হাজার ৬২৩ ভোটে।

অপরদিকে বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের মোহাম্মদ মিজানুর রহমান এখন পর্যন্ত পেয়েছেন মাত্র ৪০৩ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নানা অনিয়মের অভিযোগ তুলে এই আসনের ভোট বর্জন করেছেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা